চার্লস গর্ডন বুদ্ধিমত্তায় পিছিয়ে। আইকিউ আটষট্টি। শৈশবেই তার বুদ্ধির বিকাশ থেমে যায়। সে লিখতে পড়তে জানে না, উপহাসকেও বন্ধুত্ব ভেবে ভুল করে। বিজ্ঞানের অত্যন্ত বিতর্কিত এক উদ্ভাবন প্রথমবার মানবদেহে পরীক্ষা করার জন্য বেছে নেওয়া হয় তাকে। যাকে বলে 'হিউম্যান ট্রায়াল'। সেই গবেষণায় রয়েছে বড়সড় এক গন্ডগোল, এক গুরুতর ঝুঁকি— যা...
আরো পড়ুন
চার্লস গর্ডন বুদ্ধিমত্তায় পিছিয়ে। আইকিউ আটষট্টি। শৈশবেই তার বুদ্ধির বিকাশ থেমে যায়। সে লিখতে পড়তে জানে না, উপহাসকেও বন্ধুত্ব ভেবে ভুল করে। বিজ্ঞানের অত্যন্ত বিতর্কিত এক উদ্ভাবন প্রথমবার মানবদেহে পরীক্ষা করার জন্য বেছে নেওয়া হয় তাকে। যাকে বলে 'হিউম্যান ট্রায়াল'। সেই গবেষণায় রয়েছে বড়সড় এক গন্ডগোল, এক গুরুতর ঝুঁকি— যা গবেষণার দুই শীর্ষ বিজ্ঞানীর নজরে না এলেও ধরা পড়ে চার্লসের চোখে। প্রথম চার্লস নয়, ভিন্ন একজন। তাদের মন আলাদা, চিন্তা চেতনা আলাদা। অথচ দেহ এক। যার আবির্ভাবেই ঘুরে যায় গল্পের মোড়। এই বইটি তারই হাতে লেখা ডায়েরি।
তবে গল্পটির মূল লক্ষ্য এই গবেষণা নয়, বরং তার চেয়েও গভীর কিছু। ছোটগল্প হলেও এটি পাঠকের মনে অগণিত প্রশ্ন জাগাবে। কিছু অংশে ঘটনা বিচ্ছিন্নও মনে হতে পারে। তবে এর পাতায় পাতায় রয়েছে সেসবের সুপ্ত ইঙ্গিত। যা পাঠকের চোখ এড়িয়ে যেতে চাইবে। আর সেই লুকানো স্তরগুলো ধরতে পারলেই বোঝা যাবে লেখকের সাফল্য।
কম দেখান