দুনিয়া নিজেই মানুষের জন্য এক বিশাল পরীক্ষার ফাঁদ। এই গ্রন্থে দুনিয়ার বহুমুখী ফাঁদের আলোচনা করা হয়েছে।
একইসাথে সেসব ফাঁদ থেকে মুক্ত থাকার পথ পবিত্র কুরআন ও সহিহ হাদিসের দিকনির্দেশনায় পরিষ্কারভাবে তুলে ধরা হয়েছে।
আল্লাহর কাছে এই দুনিয়া সম্পূর্ণ মূল্যহীন। এই দুনিয়াকে আপন ভাবার কোনো সুযোগ নেই।
মহান আল্লাহ যতদিন আমাদের দুনিয়াতে...
আরো পড়ুন
দুনিয়া নিজেই মানুষের জন্য এক বিশাল পরীক্ষার ফাঁদ। এই গ্রন্থে দুনিয়ার বহুমুখী ফাঁদের আলোচনা করা হয়েছে।
একইসাথে সেসব ফাঁদ থেকে মুক্ত থাকার পথ পবিত্র কুরআন ও সহিহ হাদিসের দিকনির্দেশনায় পরিষ্কারভাবে তুলে ধরা হয়েছে।
আল্লাহর কাছে এই দুনিয়া সম্পূর্ণ মূল্যহীন। এই দুনিয়াকে আপন ভাবার কোনো সুযোগ নেই।
মহান আল্লাহ যতদিন আমাদের দুনিয়াতে থাকার সুযোগ দেন, সেই সময়টুকু তাঁর নির্দেশিত পথে থেকে ইবাদতে মনোযোগী হওয়া উচিত।
কারণ দুনিয়ার সবকিছু হচ্ছে পরীক্ষার সামগ্রী। আর এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে, তাদের জন্য মহান আল্লাহর নিকট রয়েছে মহাপুরস্কার।
আমাদের মনে রাখা উচিত, মানুষ দুনিয়ার মাঝে মুসাফির ছাড়া আর কিছুই নয়। গ্রন্থটির মাধ্যমে পাঠকের মনে সেই কথাটা স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে।
আর দুনিয়ার কিছুই যেহেতু নিয়ে যাওয়া যায় না, সুতরাং দুনিয়ার নানাবিধ ফাঁদ থেকে আমাদের সকলের মুক্ত থাকা উচিত।
'দ্য এন্ডলেস ট্র্যাপ' গ্রন্থটি পবিত্র কুরআন ও হাদিসের আলোকে লেখা হয়েছে, যা পাঠকের মনের চিন্তার জগতে পরিবর্তন আনবে বলে দৃঢ় বিশ্বাস।
কম দেখান