১৫ শতকের শেষভাগ। স্পেনের দক্ষিণাঞ্চলে অবস্থিত আন্দালুসিয়ার মসনদে আসীন সুলতান দ্বাদশ মোহাম্মদ ওরফে বোয়াবদিল। পিতা আবু আল হাসানকে হটিয়ে সদ্যই সিংহাসনে বসেছেন, তবে মনে শান্তি নেই তার। বাবা ও চাচা জোট বেঁধেছেন তাঁর বিরুদ্ধে, এদিকে আরেক বড় হুমকি রাজা ফার্দিনান্দ আর রানি ইসাবেলা, স্পেনকে মুসলিম ও ইহুদিমুক্ত করে ইতিহাসের দায়...
আরো পড়ুন
১৫ শতকের শেষভাগ। স্পেনের দক্ষিণাঞ্চলে অবস্থিত আন্দালুসিয়ার মসনদে আসীন সুলতান দ্বাদশ মোহাম্মদ ওরফে বোয়াবদিল। পিতা আবু আল হাসানকে হটিয়ে সদ্যই সিংহাসনে বসেছেন, তবে মনে শান্তি নেই তার। বাবা ও চাচা জোট বেঁধেছেন তাঁর বিরুদ্ধে, এদিকে আরেক বড় হুমকি রাজা ফার্দিনান্দ আর রানি ইসাবেলা, স্পেনকে মুসলিম ও ইহুদিমুক্ত করে ইতিহাসের দায় শোধ করতে বদ্ধপরিকর যাঁরা। বোয়াবদিলের স্বপ্ন, খ্যাতিমান পূর্বপুরুষদের মতো স্পেনের বুকে মুসলিম শাসনের ভিতকে দৃঢ় করবেন, ইতিহাসে নিজের নাম লেখাবেন সুশাসক হিসেবে। কিন্তু চারদিকে ষড়যন্ত্র আর বৈরিতার জাল। একের পর এক বিপদ পেরিয়ে আজন্যের স্বপ্ন কি পূরণ করতে পারবেন বোয়াবদিল? নাকি শেষ পর্যন্ত দুর্ভাগ্যই সঙ্গী হবে তার? বিশ্ব ইতিহাসের আকর্ষণীয় এক পর্বকে নিয়ে লেখা উপন্যাস, গল্প আর বাস্তবতা যেখানে এক মোহনায় মিশেছে।
কম দেখান