দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী কুয়াশাআচ্ছন্ন এক গ্রাম, আলহাজরেদপুর। যুগের পর যুগ ধরে কুয়াশা-ঢাকা এই গ্রামটিতে একের পর এক অজানা কারণে মানুষ হয় নিখোঁজ হয়েছে, নয়তো তাদের খণ্ডবিখণ্ড লাশ খুঁজে পেয়েছে গ্রামবাসী। কেউ কথনও কোনো সমাধানে আসতে পারেনি, অন্তত সেদিনের পর থেকে নয়, যেদিন নদীতে ভেসে এসেছিল সেই কফিনটি।
যে কফিনটিই নিয়ে এসেছিল এই...
আরো পড়ুন
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী কুয়াশাআচ্ছন্ন এক গ্রাম, আলহাজরেদপুর। যুগের পর যুগ ধরে কুয়াশা-ঢাকা এই গ্রামটিতে একের পর এক অজানা কারণে মানুষ হয় নিখোঁজ হয়েছে, নয়তো তাদের খণ্ডবিখণ্ড লাশ খুঁজে পেয়েছে গ্রামবাসী। কেউ কথনও কোনো সমাধানে আসতে পারেনি, অন্তত সেদিনের পর থেকে নয়, যেদিন নদীতে ভেসে এসেছিল সেই কফিনটি।
যে কফিনটিই নিয়ে এসেছিল এই অসমাপ্ত কুয়াশা।
এই কুয়াশা-ঢাকা গ্রামের রাতের আঁধারে ঘটে যাওয়া অজানা হিংস্রতাকে উপেক্ষা করে বেঁচে থাকতে চেয়েছিল স্কুলশিক্ষিকা মারিয়া ও তার ছাত্রী লামিয়া, এনজিও কর্মী রাহিন ও তার রুমমেট সিলভি, ফটোগ্রাফার ইরফান ও তার মডেল মাইশা। কিন্তু নিজেদের অজান্তেই এই কুয়াশা ধীরে ধীরে তাদের জীবনেও অবস্থান নিতে থাকে। ঘুরে ফিরে তাদের গন্তব্য লেখা থাকে আলহাজরেদপুরের অভ্যন্তরে। কিছু একটা আছে সেই গ্রামে, যা তাদের ডাকছে; তাদের সব আশা-আকাঙ্ক্ষা ও ইচ্ছেপূরণের অপেক্ষায়।
অথবা, কেউ একজন।
কে সে?
কে সে রহস্যময়ী মেয়েটি, নীল স্বচ্ছ কাপড় আর ত্রিকোণ টুপির আড়ালে?
কী তার নাম? কেনই বা সে চোখের কোণে উদয় হয়, যখন কেউ তাকে খেয়াল করছে না?
আর কী সুতোয় বাঁধা মেয়েটি এই গ্রামের সাথে?
স্বাগতম, ডা. ফাউস্টের যুগে!
We all fade into the fog. You will fade too.
কম দেখান