Welcome to Annesha Prokashon !!
+88 01911-394917
হিম হিম স্নিগ্ধ ভোরে নিসর্গ বালিকা বধূ শুভ্র চাদর পরিয়া, সূর্য সখার সাথে লুকোচুরি খেলিছে দেখো দুষ্টু মিষ্টি করিয়া। শীত শীত অনুরাগে মাঠের স্বপ্নগুলো গাহিছে নৃত্যে ছন্দে, কোন সুখেতে জানি মম অন্তর মন আজি দুলিছে অবারিত আনন্দে। কানন ভুবনের সকল আধোফোঁটা ফুলকুঁড়ি হাতছানিতে মোরে ডাকিছে, সিক্ত দূর্বা ঘাসগুলো সবুজ বসন পরে অরুণের ভালোবাসা মাগিছে।