ফোনটা বেডসাইড টেবিলে চার্জে লাগানো। হঠাৎ ফোনটা ভাইব্রেট করল। স্ক্রিন অন হয়ে গেল। একটা অজানা নাম্বার থেকে মেসেজ- 'পালাও। কিন্তু কোথায় পালাবে? আমি তোমার ভিতরেই আছি।' মেসেজের নিচে একটা কাউন্টডাউন শুরু হলো- ৬০... ৫৯... ৫৮... যেনো কোনো বোমার কাউন্টডাউন।
ল্যাপটপের স্ক্রিনে হঠাৎ একটা ফাইল ওপেন হলো- shadow_log.txt । ভিতরে লেখা-...
আরো পড়ুন
ফোনটা বেডসাইড টেবিলে চার্জে লাগানো। হঠাৎ ফোনটা ভাইব্রেট করল। স্ক্রিন অন হয়ে গেল। একটা অজানা নাম্বার থেকে মেসেজ- 'পালাও। কিন্তু কোথায় পালাবে? আমি তোমার ভিতরেই আছি।' মেসেজের নিচে একটা কাউন্টডাউন শুরু হলো- ৬০... ৫৯... ৫৮... যেনো কোনো বোমার কাউন্টডাউন।
ল্যাপটপের স্ক্রিনে হঠাৎ একটা ফাইল ওপেন হলো- shadow_log.txt । ভিতরে লেখা- "তোমার প্রত্যেক ক্লিক, প্রত্যেক শ্বাস- আমি দেখছি। তোমার সব সিক্রেট আমার কাছে। ফাইলটা নিজে থেকে ক্লোজ হয়ে গেল, আর ঘরের লাইটটা একবার ফ্লিকার করল- যেনো বিদ্যুতের ছোঁয়ায় কোনো অদৃশ্য হাত।
কাউন্টডাউন শেষ হলো। সবকিছু নীরব। কিন্তু অন্ধকারে, একটা হালকা গ্লো থেকে গেল- যেনো কিছু একটা ছায়া লুকিয়ে আছে, পরবর্তী চালের অপেক্ষায়। কেউ কি শুনতে পেলো? না, এখনো না। কিন্তু খেলা শুরু হয়ে গেছে।
কম দেখান