নৃত্যাচার্য বুলবুল চৌধুরী (১৯১৯-১৯৫৪) বাঙালি শিল্পী হিসেবে নৃত্যকলাকে দিয়েছিলেন বিশ্ব পরিচিতি। ব্রিটিশ-বাংলা ও তৎকালীন পূর্ব পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশ ভূখন্ডের মুসলিম সমাজে নাচের গ্রহণযোগ্যতা তৈরির ক্ষেত্রে তাঁর ভূমিকা ছিল অসামান্য। ভারত উপমহাদেশের বিশ্বখ্যাত নৃত্যশিল্পী উদয়শঙ্করের কালেই তিনি বাংলার অন্যতম শ্রেষ্ঠ নৃত্য-নির্দেশক হিসেবে প্রতিষ্ঠা পেয়েছিলেন। মাত্র পঁয়ত্রিশ বছরের জীবনে বুলবুল চৌধুরী...
আরো পড়ুন
নৃত্যাচার্য বুলবুল চৌধুরী (১৯১৯-১৯৫৪) বাঙালি শিল্পী হিসেবে নৃত্যকলাকে দিয়েছিলেন বিশ্ব পরিচিতি। ব্রিটিশ-বাংলা ও তৎকালীন পূর্ব পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশ ভূখন্ডের মুসলিম সমাজে নাচের গ্রহণযোগ্যতা তৈরির ক্ষেত্রে তাঁর ভূমিকা ছিল অসামান্য। ভারত উপমহাদেশের বিশ্বখ্যাত নৃত্যশিল্পী উদয়শঙ্করের কালেই তিনি বাংলার অন্যতম শ্রেষ্ঠ নৃত্য-নির্দেশক হিসেবে প্রতিষ্ঠা পেয়েছিলেন। মাত্র পঁয়ত্রিশ বছরের জীবনে বুলবুল চৌধুরী অবদান রেখেছিলেন নৃত্য, নাটক এবং সাহিত্যে। বুলবুল রচিত ছড়া, কবিতা, গান, গল্প, উপন্যাস ও চিঠিপত্র বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হলেও তাঁর রচনাসমগ্র ইতিপূর্বে প্রকাশিত হয়নি, বর্তমান সংকলন সে অভাব পূরণ করবে। 'বুলবুল চৌধুরী রচনাসমগ্র' গ্রন্থে ১৯৫৪ সালে বুলবুলের প্রয়াণের পর থেকে বর্তমান সময় পর্যন্ত অগ্রন্থিত রচনাগুলো স্থান পেয়েছে। বাংলা সাহিত্য ও পারফর্মিং স্টাডিজের উচ্চতর পর্যায়ের শিক্ষার্থীদের উপযোগিতার কথা বিবেচনা করেই, মূলত এ গ্রন্থ প্রকাশের পরিকল্পনা করা হয়েছে। তবে অনুসন্ধিৎসু পাঠক ও গবেষক এ গ্রন্থ-পাঠে উপকৃত হবেন বলে আমাদের আশা।
কম দেখান