আটলান্টিক পাড়ের দেশ কুদ্দিভুয়ায় একটি বছরের-ও বেশি সময়কাল কেটে গেছে শান্তিরক্ষী মিলিটারি চিকিৎসকের মহান ব্রত ও ব্যস্ততায়। দেশের জন্য, পরিবারের জন্য, বাচ্চাদের জন্য মনের অতল গুমরে কাঁদত সারাটা সময়। কষ্ট ভুলে থাকতে, নিজের নিঃসঙ্গতা মুছাতে অবসর সময়ের অনুক্ষণ ডায়েরীর পাতা খুলে বসে থাকতাম। মনের খেয়ালীপনায় বর্ণিল ভাবনায় ভরে যেত পাতাগুলো।...
আরো পড়ুন
আটলান্টিক পাড়ের দেশ কুদ্দিভুয়ায় একটি বছরের-ও বেশি সময়কাল কেটে গেছে শান্তিরক্ষী মিলিটারি চিকিৎসকের মহান ব্রত ও ব্যস্ততায়। দেশের জন্য, পরিবারের জন্য, বাচ্চাদের জন্য মনের অতল গুমরে কাঁদত সারাটা সময়। কষ্ট ভুলে থাকতে, নিজের নিঃসঙ্গতা মুছাতে অবসর সময়ের অনুক্ষণ ডায়েরীর পাতা খুলে বসে থাকতাম। মনের খেয়ালীপনায় বর্ণিল ভাবনায় ভরে যেত পাতাগুলো। জানতাম প্রকাশের অযোগ্য লেখাগুলো। তারপরেও কি যেন কি মনে করে লেখাগুলোর কিছুটা দিয়ে “শান্তিরক্ষী নারী যোদ্ধা” বইটি প্রকাশ করি। প্রিয় পাঠক, আপনারা প্রাপ্তির চেয়ে অনেক অনেক বেশি দিয়েছেন আমাকে। এত অভিনন্দন, এত ভালোবাসা, এত প্রশংসা! আবারো যদি সামান্যতম আনন্দও দিতে পারি আপনাদের, সেই দুরাশায় বাকী ডায়েরীগুলো এক করে আবারো প্রকাশ করলাম এই বই। আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, প্রিয় পাঠক যদি আপনাদের ভাল না লাগে, যদি বিন্দুমাত্র কষ্টের চিহ্নও এঁকে থাকি, আপনাদের পুষ্পিত হৃদয়ের সুরভিত অঙ্গনে, আমাকে ক্ষমা করে দেবেন।
কম দেখান