কথাসাহিত্যিক, ঔপন্যাসিক ও গীতিকার অহেদ সরকার নরসিংদী জেলার পলাশ থানার চরসিন্দুর ইউনিয়নের চলনা গামে ১৯৮১ সালের ৬ মে তারিখে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা ডা. মরহুম আক্তারুজ্জামান সরকার ও মাতা মরহুমা মমতাজ বেগম। ডা. আক্তারুজ্জামান সরকার ও মমতাজ দম্পত্তির একমাত্র সুযোগ্য সন্তান অহেদ সরকার।
অহেদ সরকার নরসিংদী সরকারি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স করেছেন।
অহেদ সরকার ছোটবেলা থেকেই লেখালেখি করতেন। এ পর্যন্ত সত্তরটিরও বেশি উপন্যাস ও চারটি ছোট গল্পের পাণ্ডুলিপি তৈরি করেছেন। ২০০৬ এ 'শেষদেখা' উপন্যাসটি ব্যাপক পাঠকপ্রিয়তা পায়। যার...
আরো পড়ুন
কথাসাহিত্যিক, ঔপন্যাসিক ও গীতিকার অহেদ সরকার নরসিংদী জেলার পলাশ থানার চরসিন্দুর ইউনিয়নের চলনা গামে ১৯৮১ সালের ৬ মে তারিখে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা ডা. মরহুম আক্তারুজ্জামান সরকার ও মাতা মরহুমা মমতাজ বেগম। ডা. আক্তারুজ্জামান সরকার ও মমতাজ দম্পত্তির একমাত্র সুযোগ্য সন্তান অহেদ সরকার।
অহেদ সরকার নরসিংদী সরকারি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স করেছেন।
অহেদ সরকার ছোটবেলা থেকেই লেখালেখি করতেন। এ পর্যন্ত সত্তরটিরও বেশি উপন্যাস ও চারটি ছোট গল্পের পাণ্ডুলিপি তৈরি করেছেন। ২০০৬ এ 'শেষদেখা' উপন্যাসটি ব্যাপক পাঠকপ্রিয়তা পায়। যার বিক্রিত কপির সংখ্যা ছিল সন্তোষজনক।
পরবর্তীতে 'বিয়ের চিঠি' ২০০৯ সালে বইমেলায় প্রকাশিত হয়।
এরপর ২০২৪ এর বইমেলায় প্রকাশিত হয় 'তোমারই হয়েছে বিজয়' দুটো বইয়েরই পাঠকপ্রিয়তা রয়েছে আজও। আশাকরি, এই পাঠকপ্রিয়তা ক্রমশ বাড়বে।
অহেদ সরকার গানও লিখেছেন অনেক। এর মধ্যে কয়েকটি দেশাত্মবোধক ও আধুনিক গান সবার মন কাড়ে।
কম দেখান