Welcome to Annesha Prokashon !!

+88 01911-394917


পাভেল ক্লুশান্‌ৎসেভ

পাভেল ক্লুশান্‌ৎসেভ | Pavel Klushantsev

পাভেল ক্লুশান্ৎসেভ জন্ম ২৫ ফেব্রুয়ারি ১৯১০, রাশিয়ার সেন্টস পিটার্সবার্গে। মূলত তিনি চলচ্চিত্রের মানুষ। প্রথম জীবনে ছিলেন ক্যামেরাম্যান। পরে পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার। বিজ্ঞাননির্ভর ডকুমেন্টরি ফিল্মেই ছিল তাঁর দক্ষতা। মহাবিশ্ব, মঙ্গল, চাঁদ, মেরুজ্যোতি, পৃথিবীসহ বিজ্ঞানের নানা বিষয় নিয়ে নির্মাণ করেছেন এক ডজনেরও বেশি তথ্যচিত্র। চলচ্চিত্রে সাফল্যই তাঁকে লেখালেখিতে টানে, তাঁর লেখা ‘টেলিস্কোপ কী বলে’ বইটি বিশ্ববিজ্ঞানেরই অন্যতম ক্ল্যাসিকের মর্যাদা লাভ করেছে। ১৯৯৯ সালের ২৭ এপ্রিল তিনি সেন্ট পিটার্সবার্গেই মৃত্যুবরণ করেন।