কৃতীনাশা নদীর তীরঘেঁষা এক শান্ত গ্রামে বেড়ে ওঠা নাজমুল হক শৈশব থেকেই শব্দ ও অনুভূতির প্রতি আকৃষ্ট। বইপ্রেমী বাবার অনুপ্রেরণায় তাঁর পাঠাভ্যাস গড়ে ওঠে, যা ধীরে ধীরে কবিতা লেখার আগ্রহে রূপ নেয়। প্রকৃতি, স্মৃতি ও জীবনের সহজ সত্য তাঁর লেখার প্রধান অনুষঙ্গ।
পেশাগত জীবনে তিনি একজন ব্যাংকার এবং এশিয়ান ইউনিভার্সিটি থেকে বিবিএ ও এমবিএ সম্পন্ন করেছেন। সহজ ভাষা ও সংবেদনশীল ভাবনায় গড়ে ওঠা সরল কাব্য তাঁর প্রথম প্রকাশিত কবিতার বই—যেখানে জীবনের নীরব অনুভূতিগুলো শব্দের আশ্রয় পেয়েছে।