লায়লা খানম জন্ম টাঙ্গাইল। পিতা- মো. লুৎফর রহমান খান, মাতা- নূরজাহান খানম। পিতা-মাতার দুই কন্যার মাঝে লায়লা খানম বড়।
শৈশবে টাঙ্গাইল বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া শুরু। চার বিষয়ে লেটার মার্কসসহ এসএসসি প্রথম বিভাগে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। সরকারি কুমুদিনী কলেজ হতে প্রথম বিভাগে কৃতিত্বের সাথে এইচএসসি, সরকারি সা'দত কলেজ, করটিয়া হতে বিএসসি ডিগ্রি এবং রাষ্ট্রবিজ্ঞানে এমএসএস ডিগ্রি লাভ করেন। টিচার্স ট্রেনিং কলেজ, ঢাকা থেকে বিএড ডিগ্রি এবং টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ, ঢাকা থেকে প্রথম শ্রেণিতে এমএড ডিগ্রি লাভ করেন।
তিনি...
আরো পড়ুন

তিনি কুড়িগ্রাম, মেহেরপুর, জামালপুর, শেরপুর ও সিরাজগঞ্জে জেলা শিক্ষা অফিসার হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি জেলা শিক্ষা অফিসার হিসেবে টাঙ্গাইলে কর্মরত আছেন। তিনি বাংলাদেশের শ্রেষ্ঠ জেলা শিক্ষা অফিসার মনোনীত হয়েছেন।
প্রকাশনা: তার লেখা প্রবন্ধ, কবিতা, ছোটগল্প বিভিন্ন পত্র-পত্রিকা ও সাহিত্য সাময়িকীতে প্রকাশ হয়ে আসছে। ইতোমধ্যে তাঁর কয়েকটি গ্রন্থ পাঠকমহলে বেশ সমাদৃত হয়েছে। 'নোবেল বিজয়ের ইতিকথা', বাংলাদেশের নন্দিত নারী', জাতীয় ও আন্তর্জাতিক ব্যক্তিত্ব-টাঙ্গাইলে', বায়ান্ন থেকে একাত্তর', 'বাংলার গৌরব বাংলার উৎসব' উল্লেখযোগ্য। তিনি একজন উঁচুমানের সঙ্গীতশিল্পী। সঙ্গীত তাঁর নিত্যসঙ্গী।
স্বামী মো. খলিলুর রহমান এবং সন্তান লামিয়া, লামমিম ও লামজিমকে নিয়ে সুখময় সংসার তাঁর।
কম দেখান