Welcome to Annesha Prokashon !!

+88 01911-394917


আহমাদ উল্লাহ্‌ ফয়সাল

আহমাদ উল্লাহ্‌ ফয়সাল | Ahammad Ullah Foysal

আহমাদ উল্লাহ ফয়সাল। জন্ম ২৮ জুন ১৯৯৫, ঢাকায়। বাবা রহমত উল্লাহ শেখ, মা আসমা বেগম। তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও সরকারি বিজ্ঞান কলেজ থেকে এইচএসসি পাশ করেছেন। বর্তমানে ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক থেকে ঔষধবিজ্ঞানের ওপর স্নাতক করছেন। তাঁর রচিত প্রথম বই 'মহাবিশ্বের ইতিকথা'। তার ভালো লাগে বই পড়তে, বিজ্ঞানের প্রামান্যচিত্র দেখতে। একুশ শতাব্দীর পৃথিবীতে সভ্যতার চাবিকাঠি বিজ্ঞান। তাই স্বপ্ন দেখেন সমস্যার বেড়াজাল ভেঙ্গে বিজ্ঞান জগতে এদেশের মানুষ নিকট-ভবিষ্যতেই দাপিয়ে বেড়াবে।